ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

দুই প্রেমিকার সঙ্গে একই ছবিতে রণবীর

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন, যিনি কিনা রণবীর কাপুরের সাবেক প্রেমিকা। অন্যদিকে, প্রয়াত অভিনেতা ঋষি কাপুর-পুত্র রণবীরের বর্তমান প্রেমিকা হচ্ছেন পরিচালক-প্রযোজক মহেশ ভাটের ছোট মেয়ে অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভাট। দুই সময়ের এই দুই প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো একই ছবিতে অভিনয় করতে চলেছেন ‘সঞ্জু’ তারকা রণবীর কাপুর। ছবির নাম ‘বৈজু বাওরা’।

এই ছবিটি পরিচালনা করবেন বলিউডের সবচেয়ে বেশি সুপারহিট ছবির নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৈজু বাওরা’ ছবিটির অনুপ্রেরণায় একই নামে তিনি নতুন ছবিটি নির্মাণ করতে চলেছেন। সেই ছবিতে রণবীর কাপুর থাকবেন ‘বৈজু’র ভূমিকায়। আলিয়া ভাটকে দেখা যাবে ‘গৌরী’র ভূমিকায়। অর্থাৎ মিনা কুমারী অভিনীত চরিত্রটিতে ফের তাক লাগাতে পারেন মহেশ-কন্যা।

তাহলে দীপিকা পাড়ুকোন কোন চরিত্রে থাকবেন? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এই নায়িকা অভিনয় করবেন ‘রূপমতী’ নামে এক ডাকাতের ভূমিকায়। ১৯৫২ সালের ছবিটিতে অভিনেত্রী কুলদীপ কউর অভিনয় করেছিলেন এই নারী ডাকাতের চরিত্রে। সঞ্জয় লীলা বানসালির ‘বৈজু বাওরা’তে সেই চরিত্রটি করতে চলেছেন দীপিকা। তবে তার বিপরীতে তানসেনের চরিত্রে কোন অভিনেতা থাকবেন, তা এখনো প্রকাশ করা হয়নি।

এই ছবির মাধ্যমে পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ১৩ বছর পর দ্বিতীয়বারের মতো কাজ করতে চলেছেন রণবীর কাপুর। এর আগে ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’ ছবিতে ছিলেন রণবীর। অন্যদিকে, বানসালির পরিচালনায় আলিয়া ভাটের এটি প্রথম ছবি হতে চলেছে। আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে চতুর্থ। বানসালি জানান, শিগগিরই এ ছবির কাজ শুরু হবে। মুক্তি পাবে আগামী বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

দুই প্রেমিকার সঙ্গে একই ছবিতে রণবীর

আপডেট সময় ১১:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০