ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল

রবিউল আওয়াল মাস শুরু সোমবার, ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (১৯ অক্টোবর) থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে।

এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ ফাউন্ডেশন ও সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং বিশিষ্ট ওলামায়ে কেরামরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

রবিউল আওয়াল মাস শুরু সোমবার, ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

আপডেট সময় ০৮:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০