ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধুনটে ধর্ষকদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে ধর্ষিতার বাবা!

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের ধর্ষকদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে একাই মানববন্ধন করেছেন এক বাবা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পোস্টার হাতে নিয়ে মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকেন তিনি।

তিনি সাংবাদিকদের জানান, তার মেয়ে (১২) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। তিনি জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। এ কারণে তার মেয়ে ধুনটের রুদ্রবাড়িয়া গ্রামে তার দাদা-দাদির কাছে থেকে লেখাপড়া করে। গত ৬ জুন রাত ১০টার দিকে তার মেয়ে দাদার ঘরে টিভি দেখছিল। এ সময় তার দাদা-দাদি কেউ বাড়িতে ছিলেন না।

এ সুযোগে প্রতিবেশী উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে ফজল ও তার ছোট ভাই নয়ন ঘরে ঢুকে তার মেয়েকে গণ-ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক দুই ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

তিনি আরও জানান, বর্তমানে আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে মেয়েটিকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় আরেকটি জিডি করা হয়েছে।

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে। তবে ধর্ষণ মামলার বাদীকে হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধুনটে ধর্ষকদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে ধর্ষিতার বাবা!

আপডেট সময় ১০:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০