ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ বছর হচ্ছে না বিপিএল: বিসিবি সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ পিছিয়ে গিয়েছে। অক্টোবর-নভেম্বরে টাইগারদের শ্রীলঙ্কা সফর থাকলেও সেটি হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট আয়োজনের মাধ্যমে মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। তবে, মাঠে ক্রিকেট ফিরলেও এ বছর অনুষ্ঠিত হবে না বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। রবিবার মিরপুরে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিন বিসিবি সভাপতি, কর্পোরেট টি-টোয়েন্টি লিগ নিয়েও কথা বলেন। নাজমুল হাসান পাপন বলেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। পরিস্থিতি ভালো হলে ২০২১ সালে হতে পারে।’

কর্পোরেট টি-টোয়েন্টি লিগ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘কর্পোরেট টি-টোয়েন্টি হবে ৫ দলে। বিদেশি খেলোয়াড়ের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, দেখতে হবে ওই সময়ে কারা ফ্রি আছেন। শুধু বিদেশি খেলোয়াড় আনলেও হবে না। তারা কোন মানের সেটিও দেখতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই লিগে আমাদের আয়ের কোনো লক্ষ্য নেই। আমাদের লক্ষ্য ক্রিকেট মাঠে ফেরানো। আমরাই দল ঠিক করে দেব। তা না হলে দেখা যাবে একটি দল অনেক শক্তিশালী হয়ে যাবে, আরেকটি দুর্বল হয়ে যাবে। আমরা ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চায়। দল গঠন করার পর যদি কেউ দল নিতে চায় নেবে, না হলে আমরা চালাব।’

মাঠে ক্রিকেট ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এটি হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আগামী নভেম্বরে ৫ দলের অংশগ্রহণে হবে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এ বছর হচ্ছে না বিপিএল: বিসিবি সভাপতি

আপডেট সময় ০৯:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০