ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মুশফিক-তামিমদের আহ্বান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নারীদের ওপর ধর্ষণ ও ভয়াবহ নির্যাতনের কারণে রাগে-ক্ষোভে ফুঁসছে দেশের জনগণ। ধর্ষক-নির্যাতকদের শাস্তি ও প্রতিহত করতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছে অসংখ্য শ্রেণি-পেশার মানুষ।

দেশের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়ানো ধর্ষকদের বিচারের দাবি এবং সহিংসতা বন্ধ, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষদের পাশাপাশি শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো তারকারা নারীদের সম্মান-নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভক্ত-সমর্থকদের আহ্বান জানান।

এবারও নারীদের নির্যাতন বন্ধ ও তাদের প্রতি সম্মান-নিরাপত্তার জন্য এক ভিডিওতে আহ্বান জানিয়েছেন টাইগাররা। যেখানে মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, তামিম ইকবাল ও সৌম্য সরকার আহ্বান করেছেন, সত্যিকারের মানুষ হিসেবে প্রমাণ দিয়ে নারীদের সম্মান ও নিরপাত্তা নিশ্চিত করতে। শুক্রবার (০৯ অক্টোবর) ভিডিও পোস্ট করা হয় মুশফিকের ফেসবুক পেজে। পরে তা শেয়ার দেন তামিমও।

মুশফিকুর রহিম: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।

মাহমুদউল্লাহ রিয়াদ: এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই।

মুমিনুল হক: চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।

তামিম ইকবাল: নিজ নিজ পরিবারের নারী সদস্যদের কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।

সৌম্য সরকার: নারীকে সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মুশফিক-তামিমদের আহ্বান

আপডেট সময় ০৯:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০