ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের কথা স্বীকার রিকশাচালকের

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় রিকশাচালক সজল মোল্লা (৫৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই তানভীর হোসেন ভূঁইয়া আসামি সজল মোল্লাকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে ওই চার শিশুর পরিবার বসবাস করে। পাশাপাশি আর এক বাড়িতে থাকে রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরেই সজল মোল্লার স্ত্রী বাসায় না থাকার সুযোগে, শিশুদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রুমে ডেকে নেয় সজল। সেখানে সে বিভিন্ন কায়দায় শিশুদের ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার বুধবার রাতে মামলা করে। মামলার পরই রাতে সজল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের কথা স্বীকার রিকশাচালকের

আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০