ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে এক হাজার টাকায় কিডনি রোগীদের ‘স্থায়ী টানেল্ড ক্যাথেটার’!

আকাশ জাতীয় ডেস্ক:  

মাত্র এক হাজার টাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কিডনি রোগীদের ‘স্থায়ী টানেল্ড ক্যাথেটার’ স্থাপন করার অস্ত্রোপচার শুরু হয়েছে। বৃহস্পতিবার মমেক হাসপাতালের কিডনি রোগ বিভাগে প্রথমবারের মত এর কার্যক্রম শুরু হয়।

যারা দীর্ঘদিন যাবত কিডনি সমস্যায় ভুগছেন তাদের জন্য এ খবরটি অনেক গুরুত্বপূর্ণ বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিডনি রোগ বিভাগের চিকিৎসক ওমর ফারুক মিয়া জানান, এ অপারেশনটি বেসরকারি যেকোনো হাসপাতালে ৫০ থেকে ৬০ হাজার টাকা দিয়ে করা হয়ে থাকে। যা এখন থেকে এ সেবালয়ে মাত্র এক হাজার টাকা দিয়ে করা সম্ভব হবে।

জানা যায়, বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রুনা আক্তার (৪০) ও শেরপুর সদর উপজেলার রুস্তম আলী এ সংক্রান্ত রোগে ভুগছিলেন। পরে আজ তাদের কিডনিতে স্থায়ী টানেল্ড ক্যাথেটার স্থাপনের মাধ্যমে এই অস্ত্রোপচারের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে এখন থেকে এই স্থায়ী টানেল্ড ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস দেয়া সম্ভব হবে।

একই বিভাগের আরেক চিকিৎসক হাসানুল ইসলাম আকাশ জানান, ‘যারা কিডনির জটিল সমস্যায় ভুগছেন তারা এখন থেকে নামমাত্র মূল্যে এ সেবা যেন পান তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে এক হাজার টাকায় কিডনি রোগীদের ‘স্থায়ী টানেল্ড ক্যাথেটার’!

আপডেট সময় ১১:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০