ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর চকবাজারে আগুনে পুড়ল ৫ দোকান

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর চকবাজারে একটি পাঁচতলা মার্কেটের নিচতলায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে ওই ভবনের নিচতলায় পাঁচটি দোকান পুড়ে গেছে, যেগুলোতে বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিক্রি করা হত।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, বড় কাটারার ১ নম্বর হোল্ডিংয়ের ওই ভবন রনি মার্কেট নামে পরিচিত। প্রধান সড়কের পাশে সরু গলির মুখে ওই মার্কেট। ভবনটি ভিতরের দিকে হলে আগুনের বিপদ আরও বাড়ার শঙ্কা ছিল।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই মার্কেটে আগুন লাগে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাজধানীর চকবাজারে আগুনে পুড়ল ৫ দোকান

আপডেট সময় ১২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০