ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

১০ মিনিটের টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলার চরফ্যাশন উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে শতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর চাপা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে টর্নেডো আঘাত হানে।

স্থানীয় বাসিন্দা মো. রাজিব মাতব্বর জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে টর্নেডো আছলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আঘাত হানে। ১০ মিনিটের মধ্যেই ওই এলাকার বহদ্দারহাট, উচাপুল, মাজেদের দোকান ও ভুলাইমোড় এলাকার শতাধিক ঘর-দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়।

টর্নেডোর আঘাতে বেশ কিছু বড় গাছ উপড়ে পড়ে চরফ্যাশন-বেতুয়া সড়ক বন্ধ হয়ে যায়। পরে সকালে স্থানীয়রা রাস্তা থেকে গাছ অপসারণ করে। টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিকভাবে ইব্রাহীম ভুলাই, মাওলানা ছালাহ উদ্দিন, আবুল কালাম, কাঞ্চন, মাহবুব ও আবুল কালাম মাঝির নাম পাওয়া গেছে।

এছাড়াও শতাধিক ঘরের আসবাবপত্র ও দুইটি অটোরিকশাসহ ৩০টি বসতঘর ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

অন্যদিকে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, টর্নেডোর আঘাতে ৫৫ থেকে ৬০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে চাল, ঢেউটিন ও নগদ টাকা দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

১০ মিনিটের টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

আপডেট সময় ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০