ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেলো বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য মিরপুরে হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে তাদের অনুশীলনে কোচিং স্টাফরা নেই।

বিদেশি কোচিং স্টাফরা দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন।

করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, মৌখিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্মতি পেয়েছে বিসিবি। তবে কিছু কাগজপত্র চেয়েছে অধিদপ্তর।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তবে তারা কিছু ডকুমেন্ট চেয়েছেন। তা আমরা দিয়েছি। আমরা আশা করছি আগামী দুই-এক দিনের মধ্যে আমরা তাদের অনুমতি পেয়ে যাব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেলো বিসিবি

আপডেট সময় ০৮:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০