ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এখনও নিষেধাজ্ঞা কাটেনি সাকিব আল হাসানের। তবে অপেক্ষার প্রহর ফুরালো বলে।

আগামী ২৮ অক্টোবর থেকেই কেটে যাচ্ছে নিষেধাজ্ঞা। এরপরই সাকিব ফিরতে পারবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। আর ফিরেই তার সামনে সুযোগ থাকছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার।

আগামী ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এলপিএল’র অভিষেক আসর। এর আগে আগামী ১ অক্টোবর নতুন এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। সেখানেই তোলা হবে সাকিবের নাম।

বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে নিলামে আরও তোলা হবে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মানরো, ভারনন ফিলান্ডার, মুনাফ প্যাটেলসহ প্রায় ১৫০ জন ক্রিকেটারের নাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এলপিএল-এ থাকছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। প্রতি দলে খেলবেন ৬ জন করে বিদেশি ক্রিকেটার। ৬৫ জন স্থানীয় ক্রিকেটারের সঙ্গে খেলবেন ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেটার। প্রতি দলে থাকবে ক্রিকেটার থাকবেন ১৯ জন করে। মোট ম্যাচ হবে ২৩টি।

এই টুর্নামেন্ট ছাড়াও আসন্ন শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলেও দেখা যেতে পারে সাকিবকে। সফরের দ্বিতীয় টেস্টের দলে তার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিকেএসপিতে অনুশীলনও শুরু করে দিয়েছেন সাবেক এই টাইগার দলপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম

আপডেট সময় ১০:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০