ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক ইংলিশ পেসার ওনিয়ন্স

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পিঠের চোটের কারণে পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন ল্যাঙ্কশায়ার ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার গ্রাহাম ওনিয়ন্স। দীর্ঘদিন ধরে তিনি এই চোটে ভুগছিলেন।

৩৭ বছর বয়সী তারকা ২০১৮ সালে ডারহাম থেকে রেড রোজদের স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তবে এই গ্রীষ্ম মৌসুমে তাকে প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি। ২০০৯ সালে টেস্ট ক্রিকেট অভিষেক হওয়া ওনিয়ন্স ইংলিশদের হয়ে ৯ ম্যাচে ২৯.৯০ গড়ে নিয়েছেন ৩২ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ৪ ওয়ানডে খেলে।

এছাড়া ১৯২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে নিয়েছেন ৭২৩ উইকেট। যার মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন ৩১ বার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

এবার কাজান উৎসবে ‘প্রিন্সেস রোজী

ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক ইংলিশ পেসার ওনিয়ন্স

আপডেট সময় ০৯:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০