ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচার বন্ধ করে দিয়েছিল। ২০০১ সালের পর ক্ষমতায় এসে মানুষ হত্যা করেছে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

আজ বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সীমিত পরিসরে শুরু হল। যেসকল জেলা উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হল।

সভার শুরুতে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। উল্লেখ্য, গত সোমবার ভারতের বাঙালি রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জী দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না: কাদের

আপডেট সময় ১২:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০