ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিল্প নগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

‘শিল্প নগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোকে কার্যকরী ভূমিকা নিতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নে উড্ডয়নের অবস্থানে রয়েছে।

দেশের উন্নয়নের গতিকে ধাবিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আরও নিষ্ঠার সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। ’
শনিবার (২৯ অক্টোবর) দুপরে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক শিল্প নগরী, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড, খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড, বিএসটিআই, বিটাক, বিসিক, বিআইএম এবং প্রগতি সার্ভিস সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্প সচিব কে এম আলী আজম এসব কথা বলেন।

শিল্প সচিব আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প বিশেষ ভূমিকা রাখে। শিল্পের উন্নয়ন এবং বিকাশ জ্যামিতিক হারে ঘটে। এজন্য সরকার শিল্পখাতকে গুরুত্ব দিয়ে ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পগুলোকে একত্রিত করতে অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করেছে।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্যে ব্যবসা করা নয়, বেসরকারি উদ্যোক্তাদের ব্যবসার পরিবেশ সৃষ্টি এবং সহায়তা করা।

তিনি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে বেসরকারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিল্প নগরী খুলনার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে

আপডেট সময় ০৭:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০