ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই বন্দি আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়া বন্দি মিন্টু মিয়া (২৮) ধরা পড়েছেন।

পালানোর ১০ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।

মাদক মামলার আসামি মিন্টু মিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে কারা তত্ত্বাবধানে শুক্রবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শনিবার ভোরে মিন্টু পালিয়ে যান বলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক রশিদ উন নবী জানান।

তিনি বলেন, গতকাল (শুক্রবার) বিকালে মিন্টু মিয়া ভর্তি হয়েছিল। ভোরে বাথরুম যাওয়ার কথা বলে সে পালিয়ে যায়। তার পাহারায় দুজন কারারক্ষী ছিল। তারাই জানিয়েছে, মিন্টু মিয়াকে তারা খুঁজে পাচ্ছে না।

আসামির পলায়নের ঘটনায় তিনজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয় বলেও ঢাকার জেল সুপার ইকবাল কবীর চৌধুরী।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরের পর বাবুবাজার সেতু এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই বন্দি আটক

আপডেট সময় ০৪:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০