ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাজানো অপহরণ ও মুক্তিপণ ফাঁদে নিজেই বন্দি পিকআপচালক!

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটের বিশ্বনাথে নিজের সাজানো অপহরণ ও মুক্তিপণ ফাঁদে নিজেই বন্দি হলেন এক পিকআপচালক। শুধু তাই নয়, সঙ্গে নিলেন জন্মদাতা পিতাকেও। নিজের সাজানো ওই অপহরণ ফাঁদে মঙ্গলবার রাতে এক সহযোগী ও পিতাসহ পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন ওই চালক। উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের আশিক মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২৩), তার পিতা আশিক মিয়া (৪৫) ও তার সহযোগী এয়ারপোর্ট থানার সুবিধবাজার নুরানী ১১/১২ এর বাসিন্দা মৃত সামছুল ইসলামের পুত্র তাজুল ইসলামকে (৪৫) আটক করা হয়। বুধবার সকালে মামলা দায়েরের পর বিকালে তাদের সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, চালক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের মৃত আনোয়ারুল হকের পুত্র রাসেল মিয়ার (২৫) পিকআপ-ট্রাক চালাত।

একপর্যায়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একটি ট্রিপের (ভাড়ার) কথা বলে ওই পিকআপ-ট্রাক নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে যে ব্যক্তির ট্রিপ আনতে যান সেই ব্যক্তি চালক দেলোয়ার হোসেনকে আটক করে ৩ লাখ টাকা দাবি করে মারপিট করেছে। বিষয়টি দেলোয়ার হোসেনের পিতার কাছ থেকে পিকআপ-ট্রাকের মালিক জানতে পেরে ১৬ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ৮৪৮। আর ওই ডায়েরির সূত্র ধরে মঙ্গলবার তাদের সিলেট ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আটক করেন তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ শর্মা। আটকের পর দেখা যায়- টাকার জন্য ওই নাটক তৈরি করেন দেলোয়ার ও তার পিতা আশিক মিয়া।

বিষয়টি তারা থানা পুলিশের কাছে স্বীকারও করেছেন। এ ঘটনায় বুধবার সকালে পিকআপ মালিক রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজানো অপহরণ ও মুক্তিপণ ফাঁদে নিজেই বন্দি পিকআপচালক!

আপডেট সময় ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০