ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

‘ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই চালু হচ্ছে ইএফডি’

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ইএফডি চালু করা হচ্ছে। ইএফডি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে।

মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে পাইলট বেসিসে ইএফডি মেশিন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ইএফডি মেশিন ব্যবহারের ফলে হয়রানি দূর হবে এবং রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে। কর পরিহারের সুযোগ থাকবেন না। রাজস্ব আদায়ে গতি আসার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি। আস্থার জায়গা তৈরি করতে পারবো। প্রাথমিকভাবে ১০০ মেশিন বসানো হলো। পর্যায়ক্রমে আগামী তিন মাসের মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হবে। আগামী জুনের মধ্যে এক লাখ ইএফডি মেশিন বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কেউ যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে চায় সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রশ্ন করতে পারবে না। আমরা সব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। যদি কোনো প্রতিষ্ঠান এ নিয়ে প্রশ্ন তোলেন, তাদের সেটা অন্যায় হবে। তবে এক্ষেত্রে কেউ চাইলে আইনের আশ্রয় নিতে পারবে। সরকার আইন করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে বলেছেন। এখানে কেউ প্রশ্ন রাখতে পারে না। তবে আমার মনে হয় কাউকেই আইনের আশ্রয় নিতে হবে না। পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ফলে অর্থের প্রবাহ বেড়েছে। তবে রিটার্নের ক্ষেত্রে তেমন সাড়া পড়েনি। রিটার্ন আসলে বোঝা যাবে কী পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে।

এনবিআর গত অর্থবছর ইএফডি চালুর প্রক্রিয়া শুরু করে। এর আগে ২০০৮ সালে পরীক্ষামূলকভাবে ইসিআর মেশিন ব্যবহার করা হয়। তবে তা সফল হয়নি। এরপর ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ চলছে। এক লাখ মেশিন কেনার নীতিগত অনুমোদনও দেয়া হয় ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই চালু হচ্ছে ইএফডি’

আপডেট সময় ০৯:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০