ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সে দৃশ্য ভিডিও ধারণ করে রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম আল-আমিন মোমিন (২৩)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত তাহাসিন আলী।

শনিবার রাতে অভিযুক্ত মোমিনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রাতেই ঘটনার শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা করেন। এরপরই মোমিনকে গ্রেফতার করা হয়। মোমিন মোহনপুরের ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, অভিযুক্ত মোমিন এলাকায় ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। এরপর গত ১৫ জুলাই দুপুরে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে রাখা হয়। লোকলজ্জায় বিষয়টি চেপে যায় স্কুলছাত্রীর পরিবার। প্রথমে তারা কোনো আইনি পদক্ষেপ নেননি। কিন্তু মোমিন ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল শুরু করে। হুমকি দিতে থাকেন ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। পরে আসামিকেও ধরা হয়।

ওসি বলেন, ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেফতার মোমিনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৪:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০