ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

আকাশ জাতীয় ডেস্ক:  

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা ও ১৫ জন আহতের মামলায় গ্রেফতার কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকালে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদি হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেফতার দেখানো হয়।

আদালতে হাজির করে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকিবুজ্জামান। শুনানি শেষে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্যা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে পাঁচদিনের ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুককে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১৪ আগস্ট সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নিহত পারভেজ হাসান রাব্বি (১৮) পিতা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে বিবাদী করা হয়। মামলার পর পুলিশ হেফাজতে নেয়া ১০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫ জনকে গ্রেফতার করে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, ঘটনার দিন ওই মিটিংয়ে ১৯ জন উপস্থিত ছিলেন। ১০ কর্মকর্তাকে হেফাজতে ও অন্যদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য চুলচেরা বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ৫ জন কর্মকর্তার সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে।

নির্যাতনে ৭-৮ জন কিশোরের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ওই কেন্দ্রে থাকায় কর্মকর্তাদের আশীর্বাদপুষ্ট ছিল। সার্বিক বিষয়ে তদন্ত হবে। যাচাই বাছাই করে প্রতিবেদন দেয়া হবে। যাতে কেউ অহেতুক হয়রানির শিকার না হয়, সেই বিষয়টি শুরু থেকেই গুরুত্ব দিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৮:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০