ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আইএস’র সাথে সম্পর্ক আছে বলিউড অভিনেতাদের! দাবি বিজেপি নেতার

আকাশ বিনোদন ডেস্ক :

পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাথে যোগাযোগ রয়েছে বলিউড অভিনেতাদের- এমন অভিযোগ করেছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা। শুধু তাই নয় পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া ব্যবসায়ীদের সাথেও ওই বলিউড তারকাদের ব্যবসায়ীক লেনদেন রয়েছে বলে অভিযোগ। ট্যুইট করে এই অভিযোগ করেছেন মুম্বাইয়ের এই বিজেপি নেতা।

বুধবার তিনি লেখেন ‘কিছু বলিউড তারকার সাথে জম্মু-কাশ্মীরের সন্ত্রাস সৃষ্টিকারী পাকিস্তানি নাগরিক ও প্রবাসী পাকিস্তানিদের সাথে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্কের খবর জানতে পারলাম। এই তারকাদের সাথে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেদেশের সেনাবাহিনীর সাথেও যোগাযোগ থাকারও প্রমাণ মিলেছে। আমি দেশপ্রেমিক বলিউড তারকাদের অনুরোধ করছি তাদের বয়কট করুন।’

এর আগে গতকাল আল ইসকান্দর নামে শ্রীনগর ভিত্তিক এক ব্যক্তি ট্যুইট করে সরাসরি শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সাথে যোগসাজশের অভিযোগের আঙুল তোলেন। আর তার চব্বিশ ঘণ্টার মধ্যেই বিজেপি নেতার এই অভিযোগ। যদিও ওড়িষ্যার ওই বিজেপি নেতা আলাদা করে কোন বলিউড তারকাদের নাম নেননি।
@দ্যএসকান্দর নামে একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে একের পর এক ট্যুইট করে আল ইসকান্দর দাবি করেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও যুক্তরাষ্ট্র ভিত্তিক স্থাপত্যবিদ প্রবাসী কাশ্মীরি নাগরিক টনি আশাই ওরফে আজিজ আশাইয়ের সাথে ব্যবসায়িক যোগসাজশ রয়েছে। তার অভিযোগ ক্যালিফোর্নিয়ার ঠান্ডা ঘরে বসে টনি আশাই জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের যুবকদের পাথর ও বন্দুক তুলে নেওয়ার প্ররোচনা দিচ্ছেন আর নিজের ছেলে বিলাল আশাই সম্প্রতি লস অ্যাঞ্জেলস থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ও টনি আশাইয়ের মধ্যেকার একটি বৈঠকের ছবিও পোস্ট করেছেন আল ইসকান্দর। যেখানে ইমরান বলেছেন ‘আইএসআই’এর বেতনভোগে রয়েছেন টনি আশাই-যার সাথে জম্মু-কাশ্মীর ও দেশের অন্য অংশের বহু লোকের সাথে সম্পর্ক রয়েছে।’

আল ইসকান্দরের অভিযোগ জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’এর মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য হলেন টনি আশাই। কাশ্মীরে হিন্দু পন্ডিতদের ওপর অত্যাচার, তাদেরকে খুন করা ও কাশ্মীর থেকে বিতাড়নের পিছনেও হাত রয়েছে টনি আশাইয়ের। আর এই টনির সাথেই বলিউড অভিনেতা শাহরুখ খান ও গৌরী খানের ব্যক্তিগত ও ব্যবসায়িক যোগসাজশ রয়েছে। এর সপক্ষে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইএস’র সাথে সম্পর্ক আছে বলিউড অভিনেতাদের! দাবি বিজেপি নেতার

আপডেট সময় ১০:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০