ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমে উঠছে রাজধানীতে পশুরহাট

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় কোরবানির অস্থায়ী পশুহাটগুলো কানায় কানায় ভরে উঠেছে। কিন্তু হাতেগোনা দু’একজন ছাড়া কেউ কিনছেন না। এখনও পুরোপুরি বিক্রি শুরু হয়নি। বিভিন্ন হাট ঘুরে কোথাও পশু বিক্রির তেমন খবর জানা যায়নি।

ট্রাকে ট্রাকে গরু আসছে বিভিন্ন হাটে। এসব গরু হাট সংলগ্ন আশপাশের খালি জায়গা ও অলিগলিতে রাখা হচ্ছে। আগ্রহী ক্রেতারা হাট ঘুরে ঘুরে গরু দেখছেন আর দামাদামি করছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর পশুর হাট কানায় কানায় ভরে উঠেছে। কমলাপুর রেলস্টেশনের পাশে ঝুঁকিপূর্ণভাবে রাখা হয়েছে কোরবানির গরু। এবার সড়কে পশু উঠানোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা থাকায় হাট ইজারাদাররা সেটা মেনে চলার চেষ্টা করছেন।

তবে শেষমেশ এমনটা থাকবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তবে গাবতলী হাটে রুটিন বেচাকেনার অংশ হিসেবে প্রতিদিনই কম-বেশি গরু বিক্রি হচ্ছে। অন্যান্য হাটভর্তি গরু নিয়ে পশু ব্যবসায়ী ও ইজারাদাররা মুখিয়ে রয়েছেন ক্রেতার অপেক্ষায়।

কমলাপুর হাটের গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, প্রতিবারই রাজধানীর হাটগুলোতে আমি পশু বিক্রি করি। এবারও এ হাটসহ আরও দুটি হাটে পশু উঠিয়েছি। এ হাটে ছোট-বড় মিলিয়ে ৩০টি গরু উঠিয়েছি।

ভারতের গরু কম আসায় লাভ ভালো হবে বলে আশা করছি। এছাড়া এখনও একটিও বিক্রি হয়নি। আশা করছি দু-একদিনের মধ্যে গরুগুলো বিক্রি করতে পারব। তবে আগ্রহী গ্রাহকরা দামাদামি করছেন। অনেক ক্রেতা দু-তিনবার করেও তার গরু দেখেছেন বলে জানান।

আনোয়ার হোসেন আরও বলেন, গরুগুলো ৭০-৯০ হাজার টাকার মধ্যে দাম পেলে বেচে দেব। হাজারীবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন বেড়িবাঁধ হাটেও প্রচুর গরু উঠেছে। তবে এ হাটটি কানায় কানায় পূর্ণ হয়নি।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে, কয়েক দিন ধরেই হাটগুলোতে ট্রাক ভরে আসছে গরু, ছাগল ও মহিষ। দিন যাচ্ছে, পশুভর্তি ট্রাক আসার পরিমাণ বাড়ছে। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠের অস্থায়ী হাটে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে গরু নিয়ে আসছেন বিক্রেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জমে উঠছে রাজধানীতে পশুরহাট

আপডেট সময় ০৫:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭