ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘করোনা নিয়ম’ ভাঙায় দ্বিতীয় টেস্ট থেকে বাদ আর্চার

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ।

ইংল্যান্ডের কাছে এই টেস্টের গুরুত্ব অনেক। কিন্তু টেস্টের বল গড়ানোর কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ড শিবিরে আসে এক দুঃসংবাদ। ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড বোর্ডের ‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় আর্চারকে ১৩ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই আর্চার নামতে পারবেন তৃতীয় টেস্টে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো বার্তায় দুঃখ প্রকাশ করেছেন আর্চার। তিনি বলেছেন, ‘‘শুধু নিজেকে নয়, গোটা দলকে আমি বিপদে ফেলেছি।’’

করোনাকালে সাউদাম্পটনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ঠেকানোর জন্য দু’দেশের ক্রিকেটারদের ‘বায়ো-সিকিউর’ পরিবেশে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছিল তাঁদের। বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। ভিতর থেকেও কেউ বাইরে বের হতে পারবেন না। কিন্তু, আর্চার সেই নিয়ম ভাঙাতেই দল থেকে বাদ পড়লেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

‘করোনা নিয়ম’ ভাঙায় দ্বিতীয় টেস্ট থেকে বাদ আর্চার

আপডেট সময় ১১:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০