ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৯ শতাংশ পোশাক শ্রমিক ব্যয়ের সিদ্ধান্ত নিজে নেন

আকাশ জাতীয় ডেস্ক:   

বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের জীবন-জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব মূল্যায়ন করতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) এর জরিপে এসব তথ্য উঠে এসেছে।

১৪ সপ্তাহে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত ১৩৬৭ জন শ্রমিকদের ওপর একটি জরিপ চালিয়ে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ নারী।

সোমবার (১৩ জুলাই) পাঠানো জরিপে দেখা যায়, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা পুরুষ শ্রমিকদের থেকে নারী শ্রমিকদের মধ্যে বেশি। অন্যদিকে, আর্থিক সিদ্ধান্ত নিজে নেওয়ার প্রবণতা নারীদের থেকে পুরুষদের বেশি। জরিপে শ্রমিকদের আয় ব্যবস্থাপনা, ব্যয়, সঞ্চয় ও শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তের ওপর আলোকপাত করা হয়েছে।

উপার্জিত অর্থ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ৩৬ শতাংশ গার্মেন্ট শ্রমিক অন্য কারোর সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ভাগাভাগি করাদের মধ্যে ৩৬ শতাংশ নারী ও ২৩ শতাংশ পুরুষ।

১৪ শতাংশ গার্মেন্ট শ্রমিক নিজেদের যতটুকু দরকার রেখে বাকি উপার্জন অন্য কারোর কাছে দিয়ে দেন। এদের ১৫ শতাংশ নারী ও ১১ শতাংশ পুরুষ। ৬ শতাংশ নারী গার্মেন্ট শ্রমিক তাদের উপার্জন অন্য কাউকে দিয়ে দেন যারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ৭ শতাংশ নারী ও ৪ শতাংশ পুরুষ অন্য কারোর হাতে উপার্জনের অর্থ তুলে দেন।

৬১ শতাংশ শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে মিলে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেন। এদের মধ্যে ৬৫ শতাংশ নারী ও ৪৬ শতাংশ পুরুষ ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত পুরো পরিবার মিলে গ্রহণ করেন। ১০ শতাংশ শ্রমিক জানিয়েছেন যে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত অন্য কেউ নেন। এদের মধ্যে ১০ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ।

জরিপে বলা হয়েছে, ৩৫ শতাংশ গার্মেন্ট শ্রমিক নিজেরাই সঞ্চয় করার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে ৩০ নারী ও ৪৯ শতাংশ পুরুষ। ৫৫ শতাংশ গার্মেন্ট শ্রমিক সঞ্চয় সংক্রান্ত সিদ্ধান্ত নেন পুরো পরিবারের সঙ্গে মিলে। এদের মধ্যে ৫৯ শতাংশ নারী ও ৪২ শতাংশ পুরুষ। ৮ শতাংশ শ্রমিক জানিয়েছেন সঞ্চয় সংক্রান্ত সিদ্ধান্ত অন্য কেউ নেন, ২ শতাংশ এ বিষয়ে কোনো উত্তর দেননি।

নিজেদের সন্তানদের শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়, এ প্রশ্নের উত্তরে, ২৬ শতাংশ গার্মেন্ট শ্রমিক জানিয়েছেন যে তারা নিজেরাই সিদ্ধান্ত নেন। নারীদের মধ্যে ২৩ শতাংশ ও পুরুষদের মধ্যে ৩৮ শতাংশ নিজেদের সন্তানদের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেন।

৬৭ শতাংশ শ্রমিক জানিয়েছেন যে সন্তানদের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত পুরো পরিবার মিলে নেওয়া হয়। যারা শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের সঙ্গে মিলে নেন, তাদের মধ্যে ৭০ শতাংশ নারী ও ৫৫ শতাংশ পুরুষ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭ শতাংশ জানিয়েছেন যে ‘অন্য কেউ’ তাদের সন্তানদের শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৯ শতাংশ পোশাক শ্রমিক ব্যয়ের সিদ্ধান্ত নিজে নেন

আপডেট সময় ০৮:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০