ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিগ বস: রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। ২০০৬ সাল থেকে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। প্রথম দুই বছর সনি টিভিতে এবং ২০০৮ সাল থেকে কালারস টিভি প্রচার করে ‘বিগ বস’। এ পর্যন্ত ছয় জন তারকা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। ২০০৬ সালে অভিনেতা আরশাদ ওয়ার্সিকে দিয়ে এই যাত্রা শুরু হয়। পরবর্তীতে শিল্পা শেঠি, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, ফারাহ খান এবং সালমান খান উপস্থাপনার দায়িত্বে আছেন।

এর মধ্যে ‘বিগ বস’-এর সবচেয়ে বেশি সংখ্যক সিজন উপস্থাপনা করেছেন বলিউড ভাইজান সালমান খান। ২০১০ সালে তিনি প্রথম রিয়্যালিটি শোটি উপস্থাপনা করেন। এরপর থেকে ২০১১ ও ২০১৫ সাল বাদে সবকটি সিজনেই উপস্থাপক ছিলেন সালমান। আর ‘বিগ বস’-এ আসার পর প্রতি সিজনেই তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। গত বছর ১৩ তম সিজনে ভাইজান প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা করে। এবার সেই সংখ্যা আরও বাড়িয়েছেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, অক্টোবর মাসে কালারস টিভির পর্দায় আসতে চলেছেন ‘বিগ বস’-এর ১৪ তম সিজন। বরাবরের মতো এবারও উপস্থাপকের ভূমিকায় সালমান খান। আর এই করোনাকালেও ভাইজান তার পারিশ্রমিক বাড়িয়েছেন। খবর বলছে, এবার প্রতি পর্বের জন্য রেকর্ড ১৮ কোটি টাকা করে পারিশ্রমিক হাঁকিয়েছেন সালমান। টিআরপির কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও ভাইজানের নতুন দর মেনে নিয়েছেন আয়োজকরা।

কালার্স চ্যানেল কর্তৃপক্ষ এবারের ১৪ তম ‘বিগ বস’ নিয়ে নতুন করে ভাবছে। একঘেয়ে দূর করে দর্শকদের মনোরঞ্জনের জন্য তারা গত কয়েক বছরের মতো এবারও নতুন কিছু যোগ করবে। পাশাপাশি করোনার জন্য সেটে প্রয়োজনীয় সব রকম সতর্কতা নেয়া হবে। এমনকি ‘বিগ বস’ হাউসে প্রবেশের আগে প্রত্যেক প্রতিযোগীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিগ বস: রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন সালমান

আপডেট সময় ১০:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০