ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

করোনায় মারা গেলেন অভিনেতা স্বপন সিদ্দিকী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মৃত্যু হলো দেশের কোনো অভিনেতার।

শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ।
তিনি জানান, কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।

স্বপন সিদ্দিকীর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় মারা গেলেন অভিনেতা স্বপন সিদ্দিকী

আপডেট সময় ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০