ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য সোফিয়ার

আকাশ বিনোদন ডেস্ক :  

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডে নেপোটিজম শব্দটা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। একে একে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা মুখ খুলেছেন। এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত। সোফিয়া হায়াত বলেন, আমার সঙ্গে অসভ্য ব্যবহার করেছেন পরিচালক। এক পরিচালক আমাকে বিক্রি করার চেষ্টাও করেছিলেন!

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের সাক্ষাৎকারে সোফিয়া বললেন, ‘আমার কাছে বেশকিছু সিনেমার অফার আসতো। কয়েকটি সিনেমার কাজও শুরু করেছিলাম। কিন্তু কাজ শুরুর কয়েকদিন পরই আমার সঙ্গে এমন আচরণ করেন ছবির পরিচালক যে আমি যেনও তার কেনা! একই আচরণ করতে বাদ যাননি অভিনেতারাও। তারা খারাপ ইঙ্গিত দিতেন। কিন্তু রাজি হয়নি বলে আমার দৃশ্যগুলো এডিট করা হয়েছিল। শুধু তাই নয় আমাকে দিয়ে দেহব্যবসা করার চেষ্টা করেছিল প্রযোজক।

উল্লেখ্য, বিগ বসে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সোফিয়া। তারপর থেকেই সিনেমায় অভিনয়ের জন্য নানা অফার পেতে থাকেন তিনি। কিন্তু কাজ এগোতে না এগোতেই অশ্লীল প্রস্তাব আসতে শুরু করছিল। পরিচালক থেকে প্রযোজক, অভিনেতারা সকলেই অশ্লীল প্রস্তাব দেওয়া শুরু করেছিল। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই বলিউডের অন্ধকার দিক গুলি ক্রমশ বেরিয়ে আসছে। যা বিতর্ক উসকে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য সোফিয়ার

আপডেট সময় ১০:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০