ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় প্রাণ গেল ফেনী জেলা আ’লীগ সভাপতির

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জমান (৭৫)।

রোববার (২৮ জুন) ভোর ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমওইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৯ জুন সন্ধ্যায় তিনি সিএমএইচে ভর্তি হন। সেখানে করোনা পজেটিভ শনাক্ত হয়।

মরহুমের ভাতিজা দৈনিক কালের কণ্ঠের ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার ছোট ছেলে সিনিয়র সহকারী জজ সাইদুজ্জামান শরীফ যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তিনি দেশে আসার পর নামাজে জানাজার সময় নির্ধারিত হবে।

এদিকে দলের জেলা শাখার সভাপতির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

তিনি বলেন, আমরা একজন ত্যাগী, গুণী বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবীকে হারিয়েছি। তার পরিবার যেন এ শোক সইবার তওফিক অর্জন করে এবং মরহুমের জান্নাত কামনা করি।

ফেনীর এ বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ফেনীতে বিরাজ করছে শোকের আবহ। শোক জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার, ফেনী পৌর সভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

করোনায় প্রাণ গেল ফেনী জেলা আ’লীগ সভাপতির

আপডেট সময় ১২:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০