ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

‘রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা দিন’

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা সমাধানহীন একটি অরাজক পরিস্থিতির মধ্যে থাকলে আঞ্চলিক স্থিতিশীলতার অবনতি হতে থাকবে। এতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ঐতিহ্যগত সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

তিনি জানান, যুগ যুগ ধরে রোহিঙ্গারা অত্যাচারিত হচ্ছে। ভূমিচ্যুত হয়ে সীমান্ত পাড়ি দিয়ে প্রধানত বাংলাদেশে আশ্রয় নিতে আসছে। এ ছাড়া আরও কিছু দেশেও রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে জীবনযাপন করছে।

একই সঙ্গে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া রোহিঙ্গা সমস্যার জন্য বাংলাদেশ সরকারের কূটনৈতিক দুর্বলতাকেও দায়ী করেন বিএনপি চেয়ারপারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

‘রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা দিন’

আপডেট সময় ১২:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭