ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা বোলারদের রোবট বানাবে: ওয়াসিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বলে থুতু লাগানোর ক্ষেত্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু তা বোলারদের রোবটে পরিণত করবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

তিনি বলেছেন, ‘এটা বোলারদের রোবটে পরিণত করে তুলবে। কোনও সুইং ছাড়াই বল করবে ওরা। বলে থুতু লাগিয়ে পালিশ করে বড় হয়েছি আমি। সেভাবেই সুইং করাতাম। তবে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সতর্কতা নেওয়ারই পক্ষপাতী। বোলারদের তাই বল পুরনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুইং পাওয়ার জন্য বল রাফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওদের।’

ঘামের ব্যবহারে যে বল সুইং করানো মুশকিল, তা জানিয়ে দিয়েছেন আকরাম। টেস্টে ৪১৪ ও একদিনের ক্রিকেটে ৫০২ উইকেটের মালিক আকরাম বলেছেন, ‘একটা গ্রহণযোগ্য সমাধান বের করা দরকার। ভেসলিনের মতো কিছু ব্যবহার করা যেতে পারে। কিন্তু তা কতটা ব্যবহার করা যাবে? ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজেই বোঝা যাবে যে আইসিসির নিয়ম কেমন ভাবে পালিত হচ্ছে। কারণ, এমন অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি।’

বল-বিকৃতির কথাও ভাবা যেতে পারে বলে মনে করছেন আকরাম। তাঁর মতে, ‘এটাও ভাবতে হবে। কখন থেকে বল বিকৃত করা যাবে? প্রথম ওভার থেকেই নাকি ২০-২৫ ওভারের পর? এগুলো নিয়ে আলোচনা দরকার। খেলাটা কিন্তু ব্যাটসম্যানদের দিকেই আরও হেলে পড়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা বোলারদের রোবট বানাবে: ওয়াসিম

আপডেট সময় ১১:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০