ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিক্ষোভে জাস্টিন ট্রুডো ও পুলিশ-প্রধানের হাঁটু গেড়ে সংহতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যা ও বর্ণবৈষম্যের প্রতিবাদে কানাডাজুড়ে বিক্ষোভ হয়েছে। আর তাতে বিক্ষোভকারীদের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গতকাল কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলে এ ঘটনা ঘটে।

কানাডা সংবাদমাধ্যমের খবর, কৃষ্ণাঙ্গ হত্যা ও বর্ণবৈষম্যের প্রতিবাদে দেশের আরও কয়েকটি জায়গার মতো পার্লামেন্ট হিলেও সমবেত হয় বিক্ষোভকারীরা। তাদের বিক্ষোভ চলাকালে সেখানে কালো মাস্ক পরে হাজির হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’বলে স্লোগান দিতে শুরু করে। জাস্টিন ট্রুডো হাততালি দিয়ে তাতে সমর্থন জানান।

একজন বক্তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘হয় তুমি বৈষম্যের বিপক্ষের লোক, না হয় তুমি বর্ণবাদী। এই দুইয়ের মাঝখানে কোনো অবস্থান নেই।’

জাস্টিন ট্রুডো এই বক্তব্যে্ও হাততালি দিয়ে সমর্থন দেন।

এদিক ডাউন টাউন টরন্টোতেও একই দৃশ্য দেখা যায়। তবে সেখানে জাস্টিন ট্রুডো নন, টরন্টো পুলিশের প্রধান মার্ক সন্ডার্স হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টরন্টোর পুলিশ-প্রধান বলেন, ‘আমি এবং পুরো পুলিশ প্রশাসন তোমাদের সঙ্গে সংহতি জানাতে এসেছি। বলতে এসেছি, আমরা তোমাদের কথা শুনছি। টরন্টোর পুরো পুলিশ তোমাদের পাশে আছে। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই পরিবর্তন আনতে হবে।’

পুলিশের হাতে ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদ যুক্তরাষ্ট্রের সব শহর উত্তাল। কার্ফু ভেঙে বিক্ষোভ করে মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিক্ষোভে জাস্টিন ট্রুডো ও পুলিশ-প্রধানের হাঁটু গেড়ে সংহতি

আপডেট সময় ০৪:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০