ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেড জোনে শীর্ষে মহাখালী-যাত্রাবাড়ী-মিরপুর

আকাশ জাতীয় ডেস্ক: ‘

কোভিড-১৯ বা নতুন করোনা ভাইরাসের প্রকোপ কমা তো দূরের কথা, দিন দিন বাড়ছে দেশে। তবে হটস্পট বা রেড জোনে একটু পরিবর্তন এসেছে। বর্তমানে মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুরের পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতি হয়েছে।

সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, রাজধানীতে করোনায় আক্রান্ত শীর্ষ তিন এলাকা মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ী। অথচ কয়েকদিন আগেও শীর্ষে ছিল রাজারবাগ আর কাকরাইল।

রাজধানী শীর্ষ ২০ এলাকা:

৪০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শীর্ষে রয়েছে মহাখালী। এছাড়া মিরপুরে ৩৬৯ জন ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯ জন, মুগদায় ৩৩০ জন ও উত্তরায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১৫ জন।

কাকরাইলে ২৯৯ জন, মগবাজারে ২২৭ জন, ধানমন্ডিতে ২২৭ জন, রাজারবাগে ২১৫ ও তেজগাঁওয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১২ জন।

এদিকে, খিলগাঁওয়ে ১৮৮ জন, লালবাগে ১৮১ জন, বাড্ডায় ১৬৭ জন, বাবুবাজারে ১৬১ জন, মালিবাগে ১৪৪ জন, রামপুরায় ১৪২ জন, গুলশানে ১৩০ জন, গেন্ডারিয়ায় ১২৩ জন ও বংশালে শনাক্ত হয়েছেন ১০৭ জন।

শীর্ষ ১৩ জেলা:

অন্যদিকে, জেলাগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে। এ জেলায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৪১ জন। এরপরেই আছে নারায়ণগঞ্জ। এ জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৪৭ জন। আর এক হাজার ৭৬ শনাক্ত হওয়ায় সিটির বাইরে ঢাকা জেলা রয়েছে তৃতীয় স্থানে।

এছাড়া গাজীপুরে এক হাজার ৬৫ জন, কুমিল্লায় ৮৪৬ জন, মুন্সিগঞ্জে ৭৫৭ জন, কক্সবাজারে ৭৩৪ জন, নোয়াখালীতে ৬২৬ জন, ময়মনসিংহে ৪৯১ জন, রংপুরে ৪২৭ জন, সিলেটে ৩৪৭ জন, বগুড়ায় ২১৬ জন ও জামালপুরে ২০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রেড জোনে শীর্ষে মহাখালী-যাত্রাবাড়ী-মিরপুর

আপডেট সময় ১১:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০