ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কয়লা যায় না ধুইলে, ইল্লত যায় না মরলে: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান বিচারপতি এসকে সিনহার উদ্দেশ্যে বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনারে সেই উদার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কী হবে, কয়লা যায় না ধুইলে, ইল্লত যায় না মরলে- সেটাই আপনি প্রমাণ করছেন।’

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবিধানের ষোড়শ সংশোধনী-সংক্রান্ত রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘যখন আওয়ামী লীগের ঔদার্যের সুযোগ নিয়ে প্রধান বিচারপতি হন, তখন বাংলাদেশ খুব ভালো লাগে। আর যখন পেয়ারে পাকিস্তানের দিকে তাকান, তখন হুমকি দেন, পাকিস্তানের কথা বলেন। তবে আবোলতাবোল কথার কিন্তু একটা সীমা আছে। এটাও আপনি একটু মনে রাইখেন।’

তিনি বলেন, ‘রায় দিল জুলাই মাসে। আর প্রকাশ করল ঠিক আগস্ট মাসে। যে আগস্ট মাসে বাঙালির শোকের মাস, রক্তক্ষরণের মাস। এই মাসে প্রত্যেকটি স্বাধীনতাকামী মানুষ চোখের পানি ধরে রাখতে পারেন না। সেই আগস্ট মাসেই এই বিচারপতি রায় দিলেন কেন?’

মানববন্ধনে বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘কোনো এক ব্যক্তির দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়নি’ বলে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন, তার মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানকেই হেয় করার চেষ্টা করেছেন। এর আগে অনেকেই তার মতো চেষ্টা করেছেন কিন্তু সফল হননি, তিনিও সফল হবেন না।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইহতেশামুল হক, বিভিন্ন চিকিৎসক নেতারাসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কয়লা যায় না ধুইলে, ইল্লত যায় না মরলে: মতিয়া

আপডেট সময় ০১:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭