ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিলেন টেইলর সুইফট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে হোয়াইট হাউসেও।

তবে বিক্ষোভকারীদের হুশিয়ার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তা তিনি লিখেছেন, ‘লুঠ শুরু হলে শুট শুরু হবে।’

ট্রাম্পের এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন গায়িকা টেইলর সুইফট। দিলেন ক্ষমতাচ্যুত করার হুমকি।

সুইফট লেখেন, আপনি প্রেসিডেন্ট হয়েও সাদা চামড়ার আধিপত্যবাদ ও বর্ণবাদে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপরও কীভাবে আপনি সহিংসতার হুমকি দিতে পারেন। এই আপনার নৈতিক শ্রেষ্ঠত্ব? কীভাবে আপনি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন! আপনাকে আমরা ভোট দিয়েই ক্ষমতাচ্যুত করব নভেম্বরে।

ট্রাম্পের টুইটের প্রতিবাদ জানিয়েছেন বিয়ন্সে, বিলি আইলিশ, সেলেনা গোমেজ প্রমুখ।

এদিকে ট্রাম্পের ওই বিতর্কিত টুইট সরিয়ে দিয়েছে টুইটার। সেখানে লিখে দেয়া হয়েছে, বিদ্বেষে প্ররোচনা দেওয়ায় বিধি লঙ্ঘন করেছে এই টু্ইট।

এমনকি শুক্রবার সকালে নতুন করে একই পোস্ট করা হয়েছিল হোয়াইট হাউসের টুইটার থেকে। সেখানেও একই বার্তা সেঁটেছে মাইক্রো ব্লগটি।

২৫ মে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। এরপর থেকে এ আন্দোলনের সূত্রপাত হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আন্দোলন তীব্র থেকে তীব্র হয়ে উঠে।

সম্প্রতি ট্রাম্পের টুইটের পর মিনেসোটার থানায় আগুন দেন বিক্ষোভকারীরা। ক্ষোভের আগুন ছড়িয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, লসঅ্যাঞ্জেলেস, শিকাগো, মেমফিস ও টেনেসিতে। সেখানেও পথে নেমেছেন হাজার হাজার কৃষ্ণাঙ্গ।

গত তিন ধরে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। রোববার রাতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে তাদের।

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে সেখানে ঐতিহাসিক সেন্ট জনস চার্চে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিলেন টেইলর সুইফট

আপডেট সময় ০৪:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০