ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ী ঘাটে

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই দক্ষিণাঞ্চলের অন্যতম নৌরুট মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরি ঘাটে যাত্রীদের ঢল নেমেছে।

তবে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় নৌরুটের ফেরিতে ছিল উপচেপড়া ভিড়। পরিবহনের পাশাপাশি হাজার হাজার যাত্রীরা পার হচ্ছেন ফেরিতে। গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা থ্রি হুইলারসহ বিভিন্ন ছোট পরিবহনে করে কাঁঠালবাড়ী ঘাটে এসে ভিড় করছেন। শুধু ফেরি চলাচল করায় পরিবহনের পাশাপাশি পার হচ্ছেন যাত্রীরা।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ঈদ শেষে গত মঙ্গলবার থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে কাঁঠালবাড়ী ঘাটে। বৃহস্পতিবার ভোর থেকেই শত শত যাত্রীরা এ ঘাট দিয়ে পদ্মা পার হচ্ছেন। নৌরুটে ১৩/১৪টি ফেরি চলাচল করছে।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও নৌরুটের বেশিরভাগ যাত্রীরা তা তা মানছেন না। নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার সুযোগ নৌরুটে না থাকলেও মাস্ক ব্যবহার করতেও তেমন একটা দেখা যাচ্ছে না যাত্রীদের।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন ছোট যানবাহনে করে যাত্রী কাঁঠালবাড়ী ঘাটে আসছে। ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুণতে হচ্ছে ৫/৭ গুণ বেশি ভাড়া। এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে ঘাট এলাকায়। ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। যাত্রীদের ঢল আরও কিছুদিন থাকবে। লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে চাপ বেশি। পরিবহনের পাশাপাশি যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ী ঘাটে

আপডেট সময় ০৪:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০