ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নেওয়া সেই খোরশেদের স্ত্রী করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার প্রকোপের শুরু থেকেই নানা কার্যক্রম ও করোনায় মৃতদের দাফন কার্যে এগিয়ে আসেন নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক দাফনও করেছেন তিনি। সেই খোরশেদের স্ত্রী এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৪ মে) নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শামসুজ্জোহা সরকার সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাউন্সিলর খোরশেদ এর স্ত্রী আফরোজা খন্দকার লোনার করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল রিপোর্টে তার কোনো পজিটিভ পাওয়া যায় বর্তমানে তিনি হোম আইসোলেশন রয়েছেন।

স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে খোরশেদ জানান, ২২ মে নমুনা সংগ্রহ করা হলে ২৩ মে ফলাফলে আমার স্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি বাড়িতেই ছিলেন এবং কোথাও যাননি, কীভাবে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত নানান কাজ করেছি, করছি ২২ তারিখ আমিও নমুনা দিয়েছিলাম তবে আমার নেগেটিভ এসেছে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আপন আত্নীয়স্বজনরা যখন করোনা আক্রান্ত রোগীকে পরিত্যাগ করেছেন ঠিক তখনই মানবতার দূত হিসেবে আবির্ভাব হয়েছিল খোরশেদ। করোনার সময়ে আলোচিত এ মুখের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। তিনি তার স্ত্রী আক্রান্ত হলেও তার সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। ঈদের দিনও তারা সব ধরনের কার্যক্রম পরিচালনা করবেন। তিনি ও তার টিম এ পর্যন্ত ৫৪টি দাফনকাজ সম্পন্ন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নেওয়া সেই খোরশেদের স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট সময় ০২:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০