ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

করোনায় দেউলিয়া হচ্ছে ১১৮ বছরের পুরোনো কোম্পানি জেসি পেনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার প্রভাবে এবার ১১৮ বছরের পুরোনো মার্কিন চেইন ডিপার্টমেন্ট স্টোর জেসি পেনি দেউলিয়া হওয়ার পথে। ইতিমধ্যে নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে তারা। এপ্রিলে সুদের অর্থ পরিশোধ করতে না পারায় তখনই খবর রটে, দেউলিয়া হচ্ছে জেসি পেনিও। এক মাস পর সেই খবরই সত্যি হতে চলছে। খবর বিবিসির।

জানা গেছে, জেসি পেনি যুক্তরাষ্ট্রে ৮৫০টির বেশি স্থানে পোশাক, প্রসাধনসামগ্রী ও গয়না বিক্রি করে। প্রায় ৮০ হাজার কর্মী কাজ করেন এই কোম্পানিতে। গত শুক্রবার চ্যাপ্টার ১১-এর অধীনে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে জেসি পেনি। ঋণ পরিশোধ করতে না পারলেও কোম্পানি পুনর্গঠন করার অনুমতি চাওয়া হয়েছে ওই আবেদনে।

উল্লেখ্য, করোনার কোপে বিশ্ব অর্থনীতি টালমাটাল। বিশ্বব্যাপী বহু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কেউ কেউ কর্মীদের বেতন দেওয়া বন্ধ করেছে। কেউ কোম্পানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ১১৮ বছরের পুরোনো মার্কিন চেইন ডিপার্টমেন্ট স্টোর জেসি পেনি। ১৯০২ সালে ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন জেমস ক্যাস পেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

করোনায় দেউলিয়া হচ্ছে ১১৮ বছরের পুরোনো কোম্পানি জেসি পেনি

আপডেট সময় ০৬:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০