ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যারা গরিবের টাকা আত্মসাত করে তারা কি মানুষ, প্রশ্ন রিজভীর

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণে আওয়ামী লীগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা করবেন। এখানেও চলছে বাটপারি। ৪০ জনের টাকা যাবে একজনার বিকাশ নম্বরে। এবং সেটা মেম্বারের একজন লোকের। তা তো দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখনেও গরীব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন। সব তাদের আত্মীয়-স্বজনের নাম। তাহলে যারা গরিব মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে এরা কি মানুষ? এদের জনগণের প্রতি কোনো মায়া থাকতে পারে না। এদের মানুষের প্রতি কোনো দরদ নেই বলেই আজকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি’র সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ও প্রশাসন মিলে ত্রাণ বিতরণে অনিয়ম করছে এমন অভিযোগ করে রিজভী বলেন, তারা (প্রশাসনের লোকজন)মনে করে সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা। আমরা যত চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি সরকার আমাদের কিছু বলতে পারবে না। জনগণের ত্রাণ আওয়ামী লীগের তথাকথিত মেম্বার চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে। এই হলো সরকারের মানবতা।

চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটে লাশ পড়ে থাকছে। ৯০ পার্সেন্ট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নাই। সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে। নেতাকর্মীদের পকেট ভারি করার জন্য তারা করেছে ফ্লাইওভার। তারা তৈরি করেছে ক্যাসিনো। তাদের দলের নেতাদের অফিসে পাওয়া যায় হাজার হাজার কোটি টাকা। আর এসব হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তাদের দলীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যারা গরিবের টাকা আত্মসাত করে তারা কি মানুষ, প্রশ্ন রিজভীর

আপডেট সময় ০৫:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০