ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলে চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েই’র মরদেহ তেল আবিবে তার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের পুলিশ ও গণমাধ্যমের বরাত দিয়ে আজ রবিবার দুপুরে বিবিসি এ খবর প্রকাশ করেছে। মৃত্যুকালে দু ওয়েই’র বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় চীনের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার দাবি, চীন করোনা নিয়ে তথ্য গোপন করেছে। তার বক্তব্যকে ‘অ্যাবসার্ড’ বলে আখ্যা দিয়েছিলেন দু ওয়েই।

গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত হিসেবে ইসরায়েলে নিয়োগ পান দু ওয়েই। এর আগে ইউক্রেনে চীনা দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দু ওয়েই বিবাহিত, তার স্ত্রী ও একটি সন্তান আছে। তবে তারা ঘটনার সময় ইসরায়েলে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের চ্যানেল ১২ টিভি অজ্ঞাতনামা মেডিকেল কর্মকর্তার উদ্ধতি দিয়ে বলেছে, প্রাথমিকভাবে ঘুমের মধ্যে দু ওয়েইর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলে চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০