ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে: নাসিম

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে দঁড়াবে।

শনিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া প্রাইমারী স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।

শ্রমজীবি মানুষদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, করোনাভাইরাসের এই সঙ্কট খুব শীঘ্রই কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, এই সঙ্কটকালে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে কষ্ট পাবে না। এর প্রমাণ আজকের এই খাদ্য সহায়তা কর্মসূচি।

দেশের দুই কোটি কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান একটি মানবিক কর্মসুচি উল্লেখ করে নাসিম বলেন, ঈদের আগেই সবাইকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। একজন মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই এমন কর্মসূচি গ্রহণ সম্ভব।

ভিডিও বার্তায় তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে: নাসিম

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০