ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাইকে আজান দেয়া যাবে না, রায় দিল ভারতের আদালত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশে লাউডস্পিকারে আজান দেওয়া যাবে না। কেবলমাত্র খালি গলাতেই আজান দিতে হবে। আজ (শুক্রবার) আজান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়ে উত্তর প্রদেশের এলাহাবাদ হাই কোর্ট ওই নির্দেশ দিয়েছে। যদি কেউ জেলা প্রশাসনের অনুমতি ছাড়া লাউডস্পিকারের মাধ্যমে আজান দেয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) এ প্রসঙ্গে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শশীকান্ত গুপ্তা ও বিচারপতি অজিত কুমারের সমন্বিত বেঞ্চ বলেন, ‘আমাদের মতে আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অঙ্গ। কিন্তু, লাউডস্পিকার ও অন্যান্য যন্ত্রের সাহায্যে আজান দিতে না দেওয়ার বিষয়টি কখনই সংবিধানে বর্ণিত ২৫ নম্বর ধারা লঙ্ঘন করে না। সংবিধানে পরিষ্কার বলা হয়েছে, যতক্ষণ না কারোর সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে ততক্ষণ অন্য একজন নাগরিক তার ভাল লাগছে না এরকম কিছু শুনতে বাধ্য নন।বরং যদি তাকে ওই কাজ করতে বাধ্য হতে হয় তাহলে তা আইনবিরোধী।’

আদালত বলেছে, শব্দদূষণমুক্ত ঘুমের অধিকার জীবনের মৌলিক অধিকারের অংশ। মানবকণ্ঠে মসজিদ থেকে আজান দেওয়া যায়। কারোরই নিজের মৌলিক অধিকারের জন্য অন্যের মৌলিক অধিকার লঙ্ঘন করার অধিকার নেই। গত এপ্রিল মাসের শেষের দিকে লাউডস্পিকারে আজান ইস্যুতে এলাহাবাদ হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন গাজীপুরের বিএসপি নেতা। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে লাউডস্পিকারে আজান দেওয়ার উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা তুলে নেওয়ার আবেদন করেছিলেন আফজাল আনসারি এমপি। কিন্তু, ওই আবেদন খারিজ করে লাউডস্পিকারে আজান দেওয়া বন্ধ করতে বলছে আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাইকে আজান দেয়া যাবে না, রায় দিল ভারতের আদালত

আপডেট সময় ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০