ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বেচ্ছায় পাগল হলেন মোশাররফ করিম!

আকাশ বিনোদন ডেস্ক: 

এবারের ঈদুল ফিতরে স্বেচ্ছায় পাগল হওয়া চরিত্রে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন মোশাররফ করিম। আর ভিন্নধর্মী এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমি পাগল বলছি’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা আনিসুর রহমান রাজিব।

এতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন- তাসনিয়া ফারিন, নিপুন আহমেদ, রাহুল রাজু, সঞ্জয় রাজবংশিসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, এক দিন সকাল থেকে মোশাররফ করিম হঠাৎ করে পাগল হওয়ার ভান শুরু করেন। তার পরিবার, পাড়া-প্রতিবেশী এমনকি তার প্রেমিকা ফারিন তাকে বোঝায় যে তিনি পাগল না। কিন্তু মোশাররফ নিজেকে পাগল হিসেবেই দাবি করেন। পাগল হিসেবে তিনি অন্যদের সঙ্গে যা খুশি তাই করতে পারেন। আগে বাড়ির লোকজন তাকে চাকরি করার জন্য, প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দিতেন আর প্রতিবেশীরা বেকার থাকার জন্য নানাভাবে টিটকারি করতেন।

কিন্তু পাগল হওয়ার পর এখন কেউ আর তাকে কিছু বলে না। তাই তিনি পাগলামিটাকে উপভোগ করতে থাকেন। এমন মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘আমি পাগল বলছি’ নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজিব বলেন, মোশাররফ করিম ভাইয়ের দুর্দান্ত অভিনয় নাটকটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নাটকটিতে যে বার্তা দেওয়া হয়েছে, তা দর্শকদের মনকে আলোড়িত করবে।

অভিনেতা মোশাররফ করিম বলেন, নাটকটির নাম দেখেই বোঝা যায়, এর গল্পে ভিন্নতা রয়েছে। কাজ করতে গিয়ে যে আনন্দ পেয়েছি, তাতে মনে হয়- দর্শক নাটকটিকে ভালোভাবে গ্রহণ করবেন।

প্রচেষ্টা অ্যাড মিডিয়ার ব্যানারে নির্মিত ‘আমি পাগল বলছি’ ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বেচ্ছায় পাগল হলেন মোশাররফ করিম!

আপডেট সময় ১১:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০