ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরে আটকে রেখে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পারভেজ নামে এক মাদরাসার হাফেজের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে নাটোর সদরের সিংগারদহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পারভেজকে আটক করেছে। আটক পারভেজ একই এলাকার ইউসুফ আলীর ছেলে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, নাটোর শহরের কান্দিভিটায় অবস্থিত হাফিজিয়া মাদরাসা তেইশ পারা কোরআনের হাফেজ পারভেজ। করোনাভাইরাসের কারণে মাদরাসা বন্ধ থাকায় পারভেজ রমজান মাসে তার গ্রামের বাড়িতে শিশুদের কোরআন শিক্ষা দেয়া শুরু করে।

গতকাল বুধবার কোরআন শিক্ষা দেয়ার পরে সকল শিশুকে ছুটি দিয়ে দেয়। এরপরে সে ওই শিশুটিকে আরও পড়াবে বলে রেখে দেয়। সকল শিশু চলে গেলে পারভেজ ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকার শুনে লোকজন ছুটে আসলে পারভেজ পালিয়ে যায়।

শিশুটির বাবা-মা শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে। পুলিশ বেলা ১১টার দিকে হাফেজ পারভেজকে ওই এলাকার মাঠ থেকে আটক করে জেল হাজতে পাঠায়।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুর রহমান জানান, অনেক রক্তক্ষরণ হওয়ায় শিশুটির অবস্থা খুবই গুরুতর।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

নাটোরে আটকে রেখে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১২:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০