ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গুম করছে সরকার: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

সরকার বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করেছে সেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকেও গুম করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।

রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না। অন্য দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেওয়ায় সেখানে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

‘একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গে মারা গেছেন। আর সরকার বলছেন ২৬৯ জন করোনায় মারা গেছে। এই সরকার মৃত্যু-আক্রান্ত সংখ্যাকে গুম করছে।’

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকার তাদের আগের আচরণ-বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই মহামারির মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। বুধবার তাকে থানায় দেওয়া হয়েছে। এটা কীসের নমুনা।

‘আমরা সরকারের কোনো ত্রাণ পাই না। আজ জাসাসের নেতারা নিজেদের টাকায় ত্রাণ দিচ্ছে। তাহলে আপনারা কেন এত ক্ষুব্ধ হলেন। যারা ত্রাণ দিয়েছে তাদের আপনারা কেন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছেন। এখানে আপনাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাসাসের সভাপতি মামুন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকন, সহ-সভাপতি ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়া ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাসাস নেতা শামসুল হক, এনামুল হক জুয়েল, ফারজানা, আহসান হাবীব, নোয়াব মিয়া, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শামসুদ্দিন ভূঁইয়াসহ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গুম করছে সরকার: রিজভী

আপডেট সময় ০১:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০