ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

ত্রাণ বিতরণ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

ত্রাণ বিতরণ নিয়ে একটি মতলবি মহল অপপ্রচার চালাচ্ছে দাবি করে এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যেকোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় সবার আগেই অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

কাদের বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করা রইলো।

সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারির এ সময় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরের লক্ষ্মণ দেখা যাচ্ছে। এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি

ত্রাণ বিতরণ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে: কাদের

আপডেট সময় ০৯:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০