ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

রুটের রেকর্ড সত্ত্বেও বিপদে ইংল্যান্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

হেডিংলিতে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংলিশ টপ অর্ডার। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া স্বাগতিকদের বিপক্ষে দারুণ বোলিং করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ক্যারিবীয়রা। এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৫৮ রান।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়ে এক ইনিংস ও ২০৯ রানের ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু হেডিংলিতে মোটেও সুবিধা করতে পারেননি অ্যালিস্টার কুক-জো রুটরা। ইংলিশ টপ অর্ডারে প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনই সাজঘরে ফিরেছেন দলীয় ৭১ রানের মধ্যে। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করেছেন রুট। ব্যক্তিগত ৫৯ রানে দেবেন্দ্র বিশুর শিকার হওয়ার আগে এবি ডি ভিলিয়ার্সের দারুণ একটি রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের এ অধিনায়ক। এ নিয়ে টানা ১২ টেস্টের যেকোনো একটি ইনিংসে ন্যূনতম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার কীর্তি গড়লেন রুট।
কিন্তু ইংলিশদের পথ দেখাতে রুটকে আরও কিছুক্ষণ থাকতে হতো উইকেটে। পঞ্চম উইকেটে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েছিলেন ইংলিশ অধিনায়ক। ৪৪তম ওভারে বিশুর বলে সুইপ করতে গিয়ে স্লিপে জারমেইন ব্লাকউডের তালুবন্দী হন রুট। ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪০ রান। জনি বেয়ারস্টো ও স্টোকসের ব্যাটে ভর করে এখান থেকে বিপর্যয় কাটাতে পারত ইংল্যান্ড। কিন্তু বেয়ারস্টোকেও (২) দ্রুতই তুলে নেন গ্যাব্রিয়েল। চা-বিরতি শেষে ব্যাট করছিলেন স্টোকস (৪৬*) ও মঈন আলী (৩*)।
প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া অ্যালিস্টার কুক এর আগে ব্যক্তিগত ১১ রানে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হন। মার্ক স্টোনম্যান (১৯) ও টম ওয়েস্টলিকে (৩) তুলে নেন কেমার রোচ। এ দুই ক্যারিবীয় পেসার মিলে কাঁপন ধরান  স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে।

সূত্র: এএফপি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

রুটের রেকর্ড সত্ত্বেও বিপদে ইংল্যান্ড

আপডেট সময় ১২:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭