ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা

স্বাস্থ্যবিধি না মানায় সানরাইজ প্লাজা বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ প্লাজা বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় সানরাইজ মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুদিন মার্কেট পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং স্প্রে ট্যানেল বসানোর জন্য অনুরোধ করা হয়। মার্কেট কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন যে তাঁরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং স্প্রে ট্যানেল বসাবেন।

তিনি আরও জানান, কিন্তু আজ বুধবার মার্কেট পরিদর্শনে গেলে স্বাস্থ্যবিধি অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাই করোনা ভাইরাসের সংক্রমণরোধে জননিরাপত্তায় সানরাইজ প্লাজা বন্ধ করা হয়। মার্কেট কর্তৃপক্ষ বা ব্যবসায়ীরা স্প্রে ট্যানেল স্থাপন এবং সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে পুনরায় দোকান ও মার্কেট খুলতে পারবেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ ছুটিতেও ঈদকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বেশ কিছু শর্তে সরকার ১০ মে থেকে বিপণিবিতান খোলার অনুমতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল

স্বাস্থ্যবিধি না মানায় সানরাইজ প্লাজা বন্ধ

আপডেট সময় ০৭:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০