ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইন ভেঙে শুটিংয়ে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার ঊর্মিলার

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনার কারণে গত ২২ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সবধরনের শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নাটক-সংশ্লিষ্ট সংগঠনগুলো। কিন্তু এই ঘোষণা অমান্য করেই নাকি অনেকে নাটক নির্মাণ ও অভিনয়ে যুক্ত হচ্ছেন।

তেমনি একটি নাটকে লাক্স তারকা ঊর্মিলা লুকিয়ে অভিনয় করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। এদিকে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করলেন ঊর্মিলা।

ঊর্মিলাতিনি বলেন, যারা আমার সঙ্গে কথা না বলেই এবং আমার বক্তব্য ছাড়াই এমন সংবাদ প্রকাশ দুঃজনক। এটা পুরোপুরিই ব্যক্তিগত আক্রোশ বলে মনে হচ্ছে। এই খবর প্রকাশে আমাকে হেয় করা হয়েছে- নাটকসংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে। সবাই ফোন করে জানতে চাইছেন কেন আমি নিয়ম ভাঙলাম। অথচ আমি শুটিং করিনি। এ ধরনের দায়িত্বহীন সাংবাদিকতায় আমি হতাশ হয়েছি।

ঊর্মিলা আরও বলেন, সেই সংবাদে বলা হয়েছে আমি পুবাইলের হাস্নাহেনা শুটিং স্পটে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে লুকিয়ে শুটিং করেছি। সত্যটা হলো আমাকে একটি নাটকের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু করোনার এই অসময়ের জন্য আমি কাজটি ফিরিয়ে দিয়েছি। তাছাড়া আমার মা গুরুতর অসুস্থ। আমি ছাড়া মায়ের দেখাশোনার কেউ নেই। তাকে ঘরে একা ফেলে রেখে আমি কেমন করে তিন চারদিনের জন্য নাটকের শুটিং করতে যাবো?

ঊর্মিলা বলেন, খোঁজ নিলেই আসল তথ্য পাওয়া যেত। যে হাস্নাহেনার কথা বলা হচ্ছে, সেখানে কথা বললেও তারা নিশ্চিত করতো নাটকের শুটিং হচ্ছে কি না। কোনো যাচাই-বাছাই ছাড়া যিনি বা যারা আমাকে নিয়ে মিথ্যে সংবাদটি করেছেন তারা কাজটি ঠিক করেননি। আমি এর শাস্তিমূলক ব্যবস্থা চাইবো নাটকসংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন ভেঙে শুটিংয়ে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার ঊর্মিলার

আপডেট সময় ১০:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০