ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রায় আট মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় ফিরছেন দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। কয়েকদিনের মধ্যে তিনি দেশে ফিরছেন।

এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দাদা ফেরার জন্য ছটফট করছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। আমি জানি কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইটে উনি দেশে ফিরছেন।

তবে আরেকটি সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) এন্ড্রু কিশোরের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্লেব্যাক সম্রাট। কিডনি ও হরমোনজনিত সমস্যার ভুগছেন তিনি। এছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে এন্ড্রু কিশোর বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাট। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

আপডেট সময় ১০:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০