ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

গ্রামের নাম রাখা হলো ইরফান খান

আকাশ বিনোদন ডেস্ক:

ক্যানাসরের কাছে হেরে গত ২৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান বলিউডের প্রভাবশালী অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেনে ধিরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তারকার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে আসে। শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।

ইরফানকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। এখনও তার স্মৃতিচারণে সোশ্যাল মিডিয়ায় নানা স্ট্যাটাস দিতে দেখা যায় তারকাদের। এই শোকের মাঝেই ইরফান ভক্তদের জন্য উড়ে এলো গর্ব করার মতো এক খবর। তা হলো, মহারাষ্ট্রের একটি গ্রামের আগের নাম পাল্টে রাখা হয়েছে ইরফান খান।

ভারতের জিনিউজের প্রতিবেদন বলছে, ওই গ্রামের নাম আগে ছিল ইগতপুরি। সেই নাম পাল্টে ইরফান খান রাখা হয়েছে। কারণ, জীবদ্দশায় সেখানকার মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন অভিনেতা। গ্রামটিতে বাগান বাড়ি বানাবেন বলে বিশাল এক জমি কিনেছিলেন ইরফান। কিন্তু পরে সেটা না করে সেখানে স্কুল নির্মাণ করেন, দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন।

শুধু তাই নয়, কিছু বাচ্চাকে নিয়মিত বই-খাতা-কলমও কিনে দেন। এছাড়া গ্রামের মানুষের জন্য কিনে দেন অ্যাম্বুলেন্স। যেকোনো জরুরি অবস্থায় সেখানকার মানুষ যাতে শিগগিরই হাসপাতালসহ চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন। এক গ্রামে যার এত অবদান, তার তো কিছু প্রাপ্য থাকে। তাই স্থানীয় জেলা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ইগতপুরি গ্রামের নাম পাল্টে ইরফান খান রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

গ্রামের নাম রাখা হলো ইরফান খান

আপডেট সময় ১০:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০