ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলে গেলেন বর্ষীয়ান কমেডিয়ান জেরি স্টিলার

আকাশ বিনোদন ডেস্ক:

বর্ষীয়ান মার্কিন কমেডিয়ান জেরি স্টিলার (৯২) আর নেই। বার্ধক্যজনিত কারণে এই টেলিভিশন অভিনেতা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে অভিনেতা বেন স্টিলার।

সোমবার (১১ মে) বেন স্টিলার টুইটারে বাবার মৃত্যুর খবরটি জানান। সেখানে তিনি লেখেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা জেরি স্টিলার আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি একজন মহান বাবা এবং দাদা ছিলেন। এছাড়া প্রায় ৬২ বছরের সংসার জীবনে খুব ভালো একজন স্বামী ছিলেন। ওনার কথা খুব মনে পড়বে। বাবা তোমাকে অনেক ভালোবাসি।

জেরি স্টিলার বহু-মেধার অধিকারী একজন অভিনেতা ছিলেন। নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের আনন্দ দিয়েছেন। তার অভিনীত বহু টেলিভিশন শো দর্শক নন্দিত।
টেলিভিশন শো ‘সেইনফেল্ড’-এ দুর্দান্ত অভিনয় করে ১৯৯৭ সালে এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৯২৭ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন জেরি স্টিলার। তার স্ত্রী ছিলেন কমেডি অভিনেত্রী অ্যান মিয়ার। তারা দু’জন একসঙ্গে একই কমেডি গ্রুপে কাজ করতেন। ১৯৫৩ সালে নিউ ইয়র্কের একটি কাস্টিং কলে তাদের দু’জনের দেখা হয়। এর পরের বছরই তারা ঘর বাঁধেন। তারা দু’জন একসঙ্গে অসংখ্য শো করেছেন। ২০১৫ সালের এই মে মাসেই মিয়ারও পৃথিবী থেকে বিদায় নেন।

জেরি স্টিলার ‘ম্যারিড টু লাফটার’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন। যেখানে তিনি নিজের জীবনের সহজ ও বাঁকা পথ অতিক্রম করার গল্পগুলো তুলে ধরেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলে গেলেন বর্ষীয়ান কমেডিয়ান জেরি স্টিলার

আপডেট সময় ০৯:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০